1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছেড়ে দেবো: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩০ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
নিজের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ পেলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান বলেছেন, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজরা ভোটের জন্য মানুষের মাঝে ভয়ের রাজনীতি ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনে ভয় দেখানোর রাজনীতি চলবে না। জুলাই গণ-অভ্যুত্থানের পরে দেশের মানুষ ভয়ের রাজনীতি আর চায় না।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে  নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন রাশেদ খান।
পথসভায় রাশেদ খান বলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে থাকবে।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের ভাই, নেতা হতে আসিনি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমাকে ভোট দিতে হবে এমন নয়। আমার চেয়ে যোগ্য মানুষকে আপনারা ভোট দেবেন। আমিও তাকেই ভোট দেবো।
তিনি বলেন, আজ কৃষকরা সার পায় না, বীজ পায় না। শিক্ষা ব্যবস্থা বিগত ১৬ বছরে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। কাজেই, কৃষক বাঁচাতে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।