1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

লালমাইয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৮ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদের হবে উন্নতি” এ স্লোগান নিয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৩০ টি স্টল প্র‍দর্শিত হয়েছে।বুধবার,২৬ নভেম্বর, ২০২৫ লালমাই উপজেলা পরিষদের মাঠে দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলা উন্নত জাতের গরু- ছাগলের স্টল,দেশী-বিদেশী বিভিন্ন জাতের হাঁস – মুরগীর পল্টি স্টল, উন্নত জাতের কবুতর ও কোয়েল পাখির পল্টি স্টল,মেডিসিন স্টল,তথ্য সেবা কেন্দ্র স্টল,মিষ্টন্ন স্টল, ভ্যাকসিনেশন স্টল জাতীয় খাবারের স্টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ এর সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ আবদুর রহমান।প্রদর্শনীতে প্রথম স্থান অর্জনকারী আজিজ ডেইরি ফার্ম সহ অংশগ্রহণকারী ২৪ টি স্টলকে সম্মাননা সনদ বিতরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।