1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  ২৮ নভেম্বর শুক্রবার লিফলেট  বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাড়েরা গ্রামে ঘরে ঘরে  এবং লোনাকান্দা গ্রাম প্রদক্ষিণ হয়ে শেষ করেন দোবাড়িয়া গ্রামে, এ কার্যক্রমে নেতৃত্ব দেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। পথচারীসহ ঘরে ঘরে নারীদের হাতে লিফলেট তুলে দেন। লিফলেট গ্রহণের সময় স্থানীয়রা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। এ সময় আতিকুল আলম শাওন বলেন,
৩১ দফা হচ্ছে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা। মানুষের ন্যায়–অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।” লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মো: মফিজুল ইসলাম ভুইয়্যা, এবং বর্তমান সাধারণ সম্পাদক কাজী এরশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায় সাইফুল্লাহ বাপ্পি সাবেক যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, যুবদল নেতা ফরহাদ করিম ও উপজেলা ছাত্রদল আহবায় মোঃ শরীফ খান,
উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান হোসেন শাজাহান,মহিলা যুবদল সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, উপজেলা কৃষকদল আহবায়ক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা কৃষকদল সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা আক্তার শিল্পী, বাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মতিন মেম্বার সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মেম্বার, সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মো: লিটন, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ ইমন, বাড়েরা কৃষক দল সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আমির, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জহির,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মোস্তফা, ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক মেম্বার, কেরনখাল ইউনিয়ন বিএনপি সহ- সভাপতি মো: আবুল হোসেন চৌধুরী, কেরনখাল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন মেম্বার উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
কর্মসূচি চলাকালে এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফার মূল বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে পুরো লিফলেট বিতরণ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।