1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭২ ০০ বার পড়া হয়েছে

 

 

ভেড়ামারা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার মিরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল ৪ টার সময় মিরপুর উপজেলা ছাত্রদল আয়োজিত মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীর রউফ চৌধুরী তার বক্তব্যে বলেন আমি আল্লাহ দরবারে দোয়া করি যেন বাংলাদেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

 

তিনি আরো বলেন ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলবদ্ধভাবে হয়ে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। এবং কুষ্টিয়া ২ (ভেড়ামারা মিরপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমো ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বিজয় হবেন।

 

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী,

 

ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিরপুর পৌর ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান রিন্টু, সঞ্চালনায় ছিলেন মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাব্বির আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।