তিতাসে এপিএস মতিন খানের গণসমাবেশে জনসমুদ্র ও খালেদা জিয়ার জন্য দোয়া
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
১৭৯
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলার গাজীপুর কলেজ মাঠে বিএনপির সাবেক মন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস কুমিল্লা-২ (তিতাস-হোমনা)আসনে এমপি পদপ্রার্থী এম এ মতিন খানের ২৯ নভেম্বর শনিবার দুপুর ২ টায় গনসমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
এই গণসমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও তিতাসের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করায় জন সমুদ্রে পরিণত হয়েছে। এপিএস এম এ মতিন খানকে তিতাস হোমনায় এমপি হিসেবে পেতে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই আসনে কোন ভাড়াটিয়া প্রার্থীর জায়গা হবে না এমনটাই বক্তব্য দিয়েছেন তিতাস হোমনার বিএনপির নেতৃবৃন্দরা। তারা আরো বলেন এপিএস মতিন খান আমাদের যোগ্য একজন প্রার্থী। গণ সমাবেশ সফল করার লক্ষ্যে তিতাসের বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে গণ সমাবেশে যোগদান করেন।
সর্বশেষ বক্তব্যে এপিএস মতিন খান বলেন, যদি আমাকে বিএনপি থেকে নমিনেশন না দেয় আপনাদের সমর্থনে ইনশাল্লাহ মাঠে থাকবো।