চান্দিনায় চিলোড়া বাজার সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের দেখতে যান বিএনপি নেতা আতিকুল আলম শাওন
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
১৩১
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়ন চিলোড়া বাজারে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।১ডিসেম্বর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় মানুষ ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং দোকান মালিকদের আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।
গত রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকালে এক শিশুকে নিয়ে ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘটনাটি রাজনৈতিক রূপ নিলে বিএনপি ও এলডিপি কর্মীদের সংঘর্ষে বাজারের একাধিক দোকানের কিছু অংশ ভাঙচুর হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কর্মীই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে । বাজারে দুইটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতির কারণে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরিদর্শন শেষে আতিকুল আলম শাওন বলেন, সহিংসতায় কোনো পক্ষই লাভবান হয় না। ক্ষতি হয় সাধারণ মানুষের। আমরা চাই এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক। সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে হবে।
তিনি আহতদের চিকিৎসা সহযোগিতা ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা যুবদল নেতা ফরহাদ করিম, বাড়েরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতারা ঘটনাস্থলে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং উত্তেজনা প্রশমনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় বাজারের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং ব্যবসা-বাণিজ্যে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়ে। তারা দ্রুত এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।