1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ ০০ বার পড়া হয়েছে

 

চুনারঘাট প্রতিনিধি

 

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের চেগানেগর গ্রামে এক ঘৃণ্য ঘটনার জন্ম দিয়েছেন সৎ বাবা। চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেছেন সৎ মেয়েকে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলেই এর কঠিন শাস্তি দাবি করছেন।

জানা যায়, রবিবার দিবাগত রাতে সৎ মেয়েকে ওষুধ এনে দেন সৎ বাবা আলতাব হোসেন (৪৫)। প্যারাসিটামল ও গ্যাসের ওষুধের সাথে ২ টি হলুদ রঙের ট্যাবলেটও খেতে দেন আলতাব। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন সৎ মেয়ে সুবর্ণা (ছদ্মনাম)। সেই সুযোগে তাকে ধর্ষণ করে বিশ্বাসঘাতক সৎ বাবা আলতাব।

সুবর্ণা চেতনা ফিরে পেলে চিৎকার দিতে চান।
আলতাব তার মুখ চেপে ধরে বলেন, চিৎকার করলে তার ৩ মাসের পুত্র সন্তানকে হত্যা করে ফেলব। ঘটনার রাতে সুবর্ণার মা খাইরুন্নেছা তার অসুস্থ নানীকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ছিলেন। পরদিন সুবর্ণা তার মাকে বিস্তারিত জানান।

তার মা বাড়ি এসে পাড়াপ্রতিবেশীদের নিয়ে আলতাবকে আটক করে স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে আলতাবকে গাজীপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চুনারুঘাট থানা পুলিশ তাকে থানায় নিয়ে যান।

আলতাব সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘলা গ্রামের নিম্বর আলীর পুত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।