1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

শ্রীবরদীতে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ ০০ বার পড়া হয়েছে

 

এসডি সোহেল রানা

 

 

 

শ্রীবরদী ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বুধবার (৩) ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। “প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটিকে ঘিরে বিদ্যালয়ে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি।

প্রদক্ষিণমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ভায়াডাঙ্গা রাস্তা থেকে বের হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুরুজ্জামান শেখ। তিনি বলেন, “বিদ্যালয়ে বর্তমানে ১৭০ জন ছাত্র-ছাত্রী শিক্ষার্থী শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিদিন উপস্থিতি হয় ৮০ থেকে ১০০ জন।

সভায় সহকারী শিক্ষক ইসরাফিল, মাসুদ, ময়নালসহ আরও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শ্রীবরদী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংবাদিক এসডি সোহেল রানা, চ্যানেল এস টেলিভিশন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকরা এবং দৈনিক ইত্তেফাকের সাংবাদিক বাবু উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষমতাবৃদ্ধি ও সমাজে অন্তর্ভুক্তিমূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে দিবসটি উদযাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।