1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কাশিমপুরে ২৬ বছরের বাঁধন ছুটল রইস খানের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ ০০ বার পড়া হয়েছে

 

 

গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ২৬ বছর পর মুক্তি পেলেন রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে দুপুর দেড়টার দিকে দূতাবাসের প্রতিনিধিদের সাথে একটি লাল রঙের গাড়িতে করে তিনি কারাগার ত্যাগ করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রইস খান দীর্ঘদিন ধরে মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে কারাগারে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বিশেষ শাখার প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগার সূত্র জানায়, পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরি থানার বাসিন্দা রইস খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় হওয়া মামলায় ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা ঘোষণা করা হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সাজার মেয়াদ শেষ হয়। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে কারাগারে ছিলেন।

দীর্ঘ ২৬ বছর পর সব প্রক্রিয়া শেষ হওয়ায় অবশেষে মুক্তি পেলেন রইস খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।