1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ ০০ বার পড়া হয়েছে
মোঃ রুহেল আহম্মেদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর (শনিবার) নওগাঁ-২ আসনের দুই উপজেলার নির্বাচনী এলাকাজুড়ে মোটরসাইকেল শোডাউন করেন দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এ সময় গাড়িতে উঠে হাত নাড়িয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান। ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠ থেকে শোডাউনটি পত্নীতলার নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত হয়ে শিবপুর, মধইল হয়ে আগ্রাদ্বিগুন, ধামইরহাট, মঙ্গলবাড়ী ও ইসবপুর প্রদক্ষিণ করে আড়ানগর কলেজ মাঠে সমাপ্ত হয়, শোডাউনে ১৫ হাজারের অধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।
মোটরসাইকেল শোডাউনে ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম. এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরসহ পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।