1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

গণমাধ্যমের কণ্ঠ রোধে মিথ্যা মামলা? আজমিরীগঞ্জে সাংবাদিক মহলের ক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার কৃষ্ণনগর এলাকায় পূর্বপরিকল্পিত হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন অভিযোগ উঠেছে। গত ২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টার দিকে কৃষ্ণনগর জামে মসজিদের সামনে সংঘটিত এ ঘটনায় বহু মানুষ সাধারণ ও গুরুতর জখমসহ আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার প্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানায় দায়ের করা এজাহারে মোট ২৮ জনকে নামীয় আসামি এবং আরও ৫০–৬০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটের দিকে আজমিরীগঞ্জ থানায় এজাহারটি গ্রহণ করা হয়। কৃষ্ণনগর জামে মসজিদ কমিটির সভাপতি সস্তির মিয়ার পক্ষে অভিযোগকারী জানান, পূর্বপরিকল্পিতভাবে এবং বেআইনি জনতাবদ্ধে একদল হামলাকারী মসজিদের সামনে অনধিকার প্রবেশ করে সস্তির মিয়ার ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হুুমকিদাতার নির্দেশে হামলাকারীরা’ হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর ও সাধারণ জখম সাধন করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এঘটনায় বিডিসি ক্রাইম বার্তার স্টাফ রিপোর্টার সাংবাদিক সোহাগ মিয়া সংবাদ সংগ্রহ করতে গেলে সস্তির মিয়ার লোকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। সোহাগ মিয়ার আত্মীয় সজন হওয়ার কারনে বিবাদীরা তাকেও মামলায় আসামি করা হয়েছে। ১নং আসামী আরব আলী সহ মোট ২৮ জন আসামির মধ্যে সাংবাদিক সোহাগ মিয়াকে ১৪ নং আসামি করা হয়েছে এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়। যার মামলা নং পেনাল কোর্ট ১৮৬০।

এ বিষয়ে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ (সংবাদ ও চিত্র)–এর পরিচালক বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক সোহাগ মিয়ার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এঘটনার ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে, স্থানীয়’দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। এ ঘটনার বিষয়ে বাদী সস্তির মিয়ার সাথে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নাম্বার টি পাওয়া যায়নি বলে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার সাব–ইন্সপেক্টর (নিরস্ত্র) সত্যজিৎ চক্রবর্তীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আমার কাছে এখনও কোনো অভিযোগের কাগজ আসেনি। মুন্সীর কাছে জানার চেষ্টা করলে তাকে কল করে পাওয়া যায়নি তাকে, পরে জানতে পারি এজাহারটি ভুক্ত করে মামলাটি রেকর্ড করেছেন ।”

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মারামারির ঘটনায় উপস্থিত থেকে সরেজমিনে নিয়ন্ত্রণে চেষ্টা করেছি। আমার সঙ্গে সাংবাদিক সোহাগ মিয়াও ছিলেন। তাকে ছত্রানোর চেষ্টা করা হয়েছে—এখন কীভাবে মামলায় আসামি করা হলো, তা আমার জানা নেই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।