1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, আহত ৭

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আরমান হোসেন

 

আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একদল সশস্ত্র ব্যক্তির বেপরোয়া হামলার অভিযোগ উঠেছে। গত ১ ডিসেম্বর গভীর রাত ২টার দিকে সংঘটিত এ হামলায় কমপক্ষে ৭ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসা শেষে বাড়িতে ফিরে ভুক্তভোগী পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, রাতে একদল সশস্ত্র ব্যক্তি নিলয় আহমেদ ফারমানের নেতৃত্বে মোঃ খোকন , ইমনসহ ১০ থেকে ১২ জন মিলে বসতবাড়িতে হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাড়াটিয়াদের ঘরে ভাঙচুর, লুটপাট ও ভয়-ভীতি প্রদর্শন করে।

 

হামলায় আহত হন—মোঃ আবুল কাসেম (৩৪), মনির (৩০), সাগর (২৬), কাওসার (২৬), নাসরিন (৩৫) ও নয়ন (৩০)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের জমি নিয়ে নিলয় হোসেন ফারমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

অভিযোগের বিষয়ে জানতে নিলয় হোসেন ফারমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব সরকার বলেন, “ঘটনাটি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ভুক্তভোগীরা মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। তারা নিরাপত্তা পরিস্থিতি জোরদার এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।