1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে  মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৩ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে সদ্য ঘোষিত বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার মাধ্যমে স্থানীয় পদপ্রত্যাশীদের যে কাউকে ধানের শীষ প্রতীক দেয়ার দাবী জানিয়েছে মনোনয়ন বঞ্চিতরা।
অন্যথায় আসনটিতে দলীয় ঐক্য নষ্ট হয়ে ধানের শীষের ভরাডুবি হওয়ার শঙ্কাও করেন তারা।
দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা প্রচারপত্র বিতরণ করে নিজেদের প্রার্থীতা ঘোষণা দেয়া ৪প্রার্থী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐক্যের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি কামনা করেন।
৯ডিসেম্বর মঙ্গলবার বিকেলে হোমনা পৌর সুপার মার্কেটের নিচ তলায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এর সর্বস্তরের জনগণের ব্যানারে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।
এসময় বক্তরা বলেন, বহিরাগত প্রার্থী দিলে এ আসনে ধানের শীষের বিজয় ঝুঁকির মুখে পড়তে পারে! হোমনা ও তিতাসে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রার্থীকেই ভোট দিয়ে আসছেন সাধারণ ভোটাররা। তাই মেঘনা উপজেলার বাসিন্দাকে প্রার্থী ঘোষণা করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বক্তারা দাবি করেন, ঘোষিত প্রার্থীর পরিচিতি কম এবং অতীত কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ রয়েছে; যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে! লিখিত বক্তব্যে আরও বলেন, স্থানীয় মানুষ বহিরাগত কাউকে সহজে গ্রহণ করেন না। ভুল প্রার্থী দিলে ভোটাররা শীর্ষ নেতৃত্বের প্রতি অনীহা দেখাতে পারেন। বিরোধীরা সুযোগ পেয়ে নির্বাচনে কূটকৌশল চালাতে পারে। প্রার্থীর গ্রহণযোগ্যতা কম হলে ধানের শীষের জয় কঠিন হয়ে যাবে এ আসনে।
মনোনয়ন প্রত্যাশীরা বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে এতদিন তারা কোনো প্রতিবাদ কর্মসূচি করেননি। তবে জনগণের মতামত বিবেচনায় তারা একমত হয়েছেন। হোমনা ও তিতাসের বাইরে কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। স্থানীয় প্রার্থীদের মধ্য থেকে যাকে দল চূড়ান্ত মনোনয়ন দেবে, সবাই মিলে তাকেই বিজয়ী করতে কাজ করবেন।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতি নির্ধারকদের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান। তাদের মতে, সৎ, যোগ্য ও তৃণমূলের নেতাই এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহফুজুল ইসলাম, বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা  এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না। পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।