1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

‎বরুড়ায় দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ ০০ বার পড়া হয়েছে
‎কুমিল্লা জেলা প্রতিনিধি
“‎দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ৯ টায় বরুড়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে পতাকা উত্তোলন,জাতীয় সঙ্গীত গেয়ে এবং দূর্নীতি বিরোধী মানববন্ধনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিক সকল কার্যক্রম শেষে সকাল দশটায় বরুড়া উপজেলা পরিষদের মিলনায়তনে  বরুড়া উপজেলা   দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিসিআইসির সাবেক জিএম মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
সংগঠনের সদস্য ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লক্ষন পালের সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপন সামাজিক সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যাইয়েদা আক্তার, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক।
‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল হাসান রনি, বরুড়া থানা সেকেন্ড অফিসার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,তলাগ্রাম তারিণী চন্দ্র লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আইয়ুব আলী, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মোঃ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন,সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া বাবুল সহ বরুড়া উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।