1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ ০০ বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি

 

ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।
ভেড়ামারায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টার সময় ভেড়ামারা উপজেলা চত্বরে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন, র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভেড়ামারা, কুষ্টিয়া শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোছাঃ শামসুন্নাহার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ,

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আসমান আলী, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।