1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

হোমনায় ওয়াই-ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা-বাঞ্ছারামপুর সংযোগ সড়কের রামকৃষ্ণপুর ওয়াই-ব্রিজ এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় নিশাত (২২) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। ৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত নিশাত হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মমিন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি প্রবাস থেকে ছুটিতে বাড়ি ফেরেন। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে রামকৃষ্ণপুর ওয়াই-ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তিনি ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন আগেই সে আনন্দ-উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরেছিল। অল্প বয়সে এমন মৃত্যু কারও কাছেই মেনে নেওয়া কঠিন।
হোমনা থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, দুর্ঘটনাটি নিয়ন্ত্রণ হারানোর পর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।প্রবাস ফেরত তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোক ও হতাশা বিরাজ করছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।