1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনায় বিএনপির মনোনয়ন প্রার্থীর আগমনে গণমিছিল

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত প্রার্থী  অধ্যক্ষ  সেলিম ভুইয়ার ( প্রতীক – ধানের শীষ) পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় হোমনা বাস স্ট্যান্ড বালুর মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে হোমনা চৌরাস্তা হয়ে  পৌর মার্কেটে এসে শেষ হয়।গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত  প্রার্থী  বিএনপির কুমিল্লা  বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া।
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে গণ মিছিল পূর্ব সমাবেশে কুমিল্লা( উত্তর)  জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার,  সদস্য সচিব এ,এফ,এম,তারিক মুন্সি,  তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি  মেহেদী হাসান পলাশ,  মেঘনা উপজেলা বিএনপির  সভাপতি মো. আজহারুল হক শাহীন,  হোমনা উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার,
সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম  সাবেক  ইউপি  চেয়ারম্যান আবদুল আজিজ খন্দকার  সাব মিয়া,  মো. জাকির হাসান, আবদুল লতিফ,মো.শাহ আলম, মো. শাহজাহান মোল্লা,সাইদুল হাসান শাহিন, সাইফুল ইসলাম রাজা, অহিদুজ্জামান মোল্লা,  শাহ আলম হিমেল,  জামাল উদ্দিন, শেফালী বেগম সহ স্থানীয় বিএনপির  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা খন্ড খন্ড মিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরী হয়৷
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।