1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে ১৩ লক্ষ টাকা ছিনতাই

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

সাভারের আশুলিয়ায় রব্যবসায়ী কাছ থেকে দিনের বেলায় অস্ত্র ঠেকিয়ে ১৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে ঘটনার পর ২৪ ঘন্টা পার হলেও লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি আশুলিয়া থানা পুলিশ।

এর আগে বুধবার সকাল ৭ টার দিকে আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকায় এই ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা লুন্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম কৃষ্ণ চন্দ্র সাহা (৪৪)। সে ঢাকা ধামরাই উপজেলার কুশুরা এলাকার জয়দেব সাহার ছেলে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, বুধবার সকালে ঢাকার ধামরাই উপজেলার কুশুরা বাজারের জয় কালী স্টোরের মালিক ব্যবাসায়ী কৃষ্ণ চন্দ্র সাহা তার দোকানের প্রয়োজনীয় মালামাল ক্রয় করে সাভারের নামাবাজারে আসছিলেন। তাকে বহনকারী কালো রংয়ের পিকআপ টি আশুলিয়ার সিন্দুরিয়া পুলিশ চেকপোষ্ট পার হওয়ার পর দুটি মোটরসাইকেলে করে মাথায় হেলমেট পরিহিত ৪ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে ট্রাকটির গতিরোধ করে ওই ব্যবসায়ীর কাছে থাকা নগদ ১৩ লক্ষ টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি রাতেই আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার পর ৩৬ ঘন্টা পার হয়ে গেলেও লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ কিংবা লুন্ঠিত টাকা উদ্ধারে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র সাহা বলেন, আমি মাঝে মধ্যে আমার দোকানের মালামাল ক্রয়ের জন্য নামাবাজার আসি। বুধবার সকালে আমি আশুলিয়ার নয়ারহাট থেকে নামাবাজার সড়ক দিয়ে মালামাল ক্রয়ের জন্য নামা বাজারে আসার পথে সিন্দুরিয়া এলাকায় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে আমার নগদ ১৩ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমি বিষয়টি থানা পুলিশকে জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, যে জায়গাটিতে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেটি সাভার এবং আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা। এঘটনায় আমি বাদিকে আসতে বলেছি তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য কিন্তু বাদি আসছে না। বাদী আসলে ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।