1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ অফিসারের মর্মান্তিক মৃত্যু

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ ০০ বার পড়া হয়েছে

 

ভেড়ামারা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ অফিসারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত অফিসারদ্বয় হলেন ইন্সপেক্টর মো: মোজাহারুল ইসলাম(৫৩) ও এএসআই মো: কয়েজ উদ্দিন(৫০)। তারা উভয়েই

পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন।

আজ ১৬ই ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন যথাক্রমে রংপুর জেলার পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদ ও রাজশাহী জেলার তানোর থানার কসিমদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী, ভেড়ামারা থানা ও  হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,আজ ১৬ই ডিসেম্বর (মঙ্গলবার) পাবনা জেলার ইশ্বরদী জোনের ডিএসবি অফিসার মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল যোগে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে আসছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেয়ার জন্যই এসেছিলেন বলে জানান পুলিশ সদস্যরা। এসময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ  ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে সজোড়ে চাপা দিয়ে চলে যায়। তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হন। মুহূর্তেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের গাড়ি তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

কুষ্টিয়া চৌড়হাস থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, ঈশ্বরদী জোনের দুজন ডিএসবি অফিসার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে ইউটার্ন নেয়ার জন্য এসেছিলেন। একই দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে তাদের চাপা দেয়।ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনায় দুজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। ঘাতক গাড়ি পালিয়ে গেছে। ঊর্ধ্বতন অফিসাররাও এসেছেন। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।