1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার সাভারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর (বুধবার) বিকালে সাভার উপজেলায় বিরুলিয়া ইউনিয়নে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের সহযোগিতায় বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন এই মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা-১৯ ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন এবং তার সুস্থ জীবনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন। ডাঃ সালাউদ্দিন বাবু বেগম জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের প্রতি তার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং চেয়ারম্যান গ্রাম-আদালত বিরুলিয়া ইউনিয়ন মোঃ মনিরুল হক মেম্বার, সহ স্থানীয় নেত্রবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শেরালি।
অনুষ্ঠানের আয়োজক মোঃ আনোয়ার হোসেন সকলকে ধন্যবাদ জানান তিনি আশা প্রকাশ করেন, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির সেবায় আবারও আত্মনিয়োগ করতে পারবেন।
দোয়া মাহফিলে সাভার থানা এবং বিরুলিয়া ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।