
তারিকুল আলম
মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে শহীদদের স্মরণে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এসময় প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন,মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের দেশ ও অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। ব্যবসায়ী সমাজ দেশের উন্নয়নে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে। মহান বিজয় দিবসে সকল কে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা।
অন্যান্যদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের,ভাইস প্রেসিডেন্ট লিটন কুমার সাহা সহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো: আব্দুস সাত্তার,আলামিন খান,এক্কাবর আলী,শ্রী সন্তোষ কুমার কানু,শ্রী প্রদীপ রায় সহ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।