1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

কুমিল্লায় প্রথম আলো ডেইলি ষ্টার সহ ছায়ানট ও উদিচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
‘প্রথম আলো ও ডেইলি স্টারে সন্ত্রাসী হামলার মাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে যারা গলাটিপে ধরতে চায়, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি।’ কুমিল্লায় প্রথম আলো ডেইলি ষ্টার সহ ছায়ানট ও উদিচিতে হামলার প্রতিবাদে মানববন্ধনে এভাবেই প্রতিবাদ জানানো হয়,সাম্প্রতিক সময়ে স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত শীর্ষ প্রচারিত দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি ষ্টার সহ অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানট ও উদিচি কার্যালয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ করেন কুমিল্লার সচেতন নাগরিক, শিল্পী,  সাংস্কৃতিক কর্মী ও  সাংবাদিকগন।
কুমিল্লা কান্দিরপাড়ে টাউনহলের সামনে মানব বন্ধনের কুমিল্লার সংস্কৃতি কর্মী ও শিল্পী সমাজ এবং কুমিল্লায় কর্মরত সাংবাদিকবৃন্দ’- এই দুটি ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে গণমাধ্যমকর্মী এবং কুমিল্লার সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। ২১ ডিসেম্বর রবিবার বিকাল সোয়া ৪ টায় এই মানববন্ধনে বক্তারা বলেন “গত বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্র্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই দিন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা ও ভাঙচুর এবং পরদিন শুক্রবার রাতে উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক (ফারুক) বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে যেই বর্বোচিত সন্ত্রাসী হামলা হয়েছে- সেটির নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। ধর্মকে ব্যবহার করে মৌলবাদকে মাথাচাড়া দিয়ে যদি দেশের ইতিহাসকে আপনারা নষ্ট করতে চান- আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশে সেটি কখনোই সম্ভব হবে না।ধিক্কার জানাই সেসব নেতৃত্বকে, যারা সেই রাতের অন্ধকারে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে গলাটিপে ধরতে চেয়েছিলো। আমরা বলতে চাই এভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে গণমাধ্যমের কন্ঠরোধ করা যাবে না।
সাংস্কৃতিক সংগঠক শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে,এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন উদিচি কুমিল্লার সভাপতি শেখ ফরিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরদার হুমায়ুন কবির, শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যক্ষ তাপস বকসী, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান,কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান প্রমুখ।অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে সাংবাদিক ও সংস্কৃতিক করমীদের নিরাপত্তা নিশ্চিত করা আহবান জানানো হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।