1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভেড়ামারার বাহাদুরপুরে প্রবাসীর মৃ-ত্যু

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ ০০ বার পড়া হয়েছে

 

ভেড়ামারা থানা প্রতিনিধি

 

 

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিবাসী নজরুল ইসলাম ওরফে রানিমার ছেলে এবং ইসমাইলের বড় ভাই মোঃ কমল আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সৌদি আরবের রাজধানী রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন প্রবাসে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

মরহুমের লা-শ সৌদি আরব থেকে একটি ফ্লাইটযোগে আজ বিকেল ৩টায় বাংলাদেশে পৌঁছেছে। আগামীকাল সকাল ১০টায় বাহাদুরপুর কইগাড়ি পাড়া–কাজীপাড়া গোরস্থানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে সেখানেই তাকে দাফন করা হবে।

মোঃ কমল আলীর মৃ-ত্যুতে বাহাদুরপুর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার মৃ-ত্যুতে স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ী মহলে শোকের মাতম চলছে। এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।