1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুমিল্লা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর, পীর সাহেব হুজুর চরমোনাইয়ের সিদ্ধান্ত পরিবর্তনের পর কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী নির্বাচনী কৌশল পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কুমিল্লা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্ব হিসেবে ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
উল্লেখ্য,ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নে। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার প্রার্থীতা ঘোষণায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে হাতপাখা প্রতীকের পক্ষে কুমিল্লা-২ আসনের জনগণ এবার ইতিবাচক সাড়া দেবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।