1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে নির্বাচনের  জন্য প্রস্তুত আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন থেকে মাটি ও মানুষের আপনজন আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূঁইয়া নির্বাচন করার প্রস্তুতি সম্পন্ন করেছেন।বিগত ১৮ সাল পর্যন্ত মহাজোটের সমঝোতায় কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রতিটা নাগরিকের জন্য তাঁর দরজা ছিলো বিনা বাধায় উন্মুক্ত।তাঁর আমলের পাঁচ বছরে হোমনা তিতাসে উন্নয়ন হয়েছিলো অভাবনীয়। মানুষ রাত-বিরাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পেরেছিলো-আইনশৃঙ্খলা ছিলো তুলনামূলক সন্তুষজনক। সব দলের মানুষের জীবনাচরণ ছিলো স্বাভাবিক। তাই তিনি এবার জনগণের ভোটে বিজয়ী হয়ে হোমনা-তিতাসের মানুষের কল্যানে নিজেকে আরেকবার সেবকের দায়িত্ব নিতে চান।
সাবেক সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহা সচিব আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূঁইয়া তাঁর ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লিখেন, “দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এই এলাকার মাটি, মানুষ ও বাস্তবতার সঙ্গে আমি গভীরভাবে জড়িত। হোমনা ও তিতাসের প্রতিটি গ্রাম, প্রতিটি পরিবার যে সমস্যাগুলো প্রতিদিন মোকাবিলা করছে, সেগুলো আমি কাছ থেকে দেখেছি ও অনুভব করেছি।
আমার রাজনীতির লক্ষ্য ক্ষমতা নয়, বরং মানুষের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করা। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং তরুণদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সততা, জবাবদিহিতা ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই সত্যিকারের পরিবর্তন সম্ভব।
এই পথচলায় আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লা–২ কে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্মানজনক অঞ্চলে রূপান্তর করতে চাই।পরিশেষে আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া ও ভালোবাসা চাই। মহান আল্লাহ্ সবার মঙ্গল করুণ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।