1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

২৫ ডিসেম্বর তারেক রহমানকে দেখানো হবে মুন্সিগঞ্জ-১ বিএনপির ঘাঁটি: মীর সরফত আলী সপু

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
আগামী ২৫শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে যে মুন্সীগঞ্জ-১ আসন বিএনপির শক্ত ঘাঁটি এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিকারপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে যে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর অবশ্যই পুনর্বিবেচনা ও পরিবর্তন হবে। কারণ বিএনপিতে কোনো বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পাওয়ার সুযোগ পায় না। দলের ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মুন্সীগঞ্জ-১ আসনের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করছে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোঃ মমিন আলী, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।