1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ,আহত ৬

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের  শ্রীনগর উপজেলার ছনবাড়িতে ঘন কুয়াশার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাককে সজোরে ধাক্কা দিয়েছে। এতে বাসের অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের ভেতরে প্রায় অর্ধশত যাত্রী আটকা পড়লে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ওই লেনে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়।
আহতরা হলেন- নিয়ামত (২২), ইয়াছিন (১৯, হায়দার আলী (৪৫), আমেদ মিয়া (৬৫), জুলেখা আক্তার (৩৯) ও রেজবি মিয়া (৪২)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।