
সত্য প্রকাশ ডেস্ক
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ বাদ মাগরিব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সেলিম রেজা বাবুর নতুন কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মহানগর এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানার আহ্বায়ক, সভাপতি, সদস্য সচিব ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা দেশবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।