হোমনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন ইউএনও শহিদুল ইসলাম
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
৫৩
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় হাঁরকাপানো এই শীতে যখন আমরা লেপের নিচে উষ্ণতা খুঁজি, তখন কুমিল্লার হোমনায় এক মানবিক দৃশ্য চোখে পড়ল।রাতের আঁধারে ঘন কুয়াশার চাদর ঠেলে শহর থেকে গ্রামে পথে পথে ঘুরে দরিদ্র অসহায় ছিন্নমূল মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিচ্ছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। কনকনে এই শীতে কাঁপতে থাকা মানুষের জন্য তিনি হয়ে উঠেছেন পরম বন্ধু।
মানুষ মানুষের জন্য’ -এই চিরন্তন সত্যটিই যেন ফুটে উঠেছে তাঁর এই উদ্যোগে।প্রশাসনের এই মানবিক কাজকে আমরা জানাই আন্তরিক অভিবাদন।