1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালীগঞ্জে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান যুক্তরাজ্য প্রবাসী আমজাদ হোসেনের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ শামীম শাহরিয়ার, বিশেষ প্রতিনিধি

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক সচেতন ব্যক্তি জনাব মোঃ আমজাদ হোসেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কালীগঞ্জবাসীর জন্য একজন সৎ, যোগ্য ও ত্যাগী নেতৃত্ব অত্যন্ত জরুরি। সেই বিবেচনায় জননেতা এ কে এম ফজলুল হক মিলনের কোনো বিকল্প নেই। তিনি কালীগঞ্জের এমন একজন নেতা, যিনি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জননেতা মিলন যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে তিনি আজ কালীগঞ্জের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

 

মোঃ আমজাদ হোসেন আরও বলেন, জননেতা ফজলুল হক মিলন একজন নিঃস্বার্থ ও নির্লোভ রাজনীতিবিদ। তিনি ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার লোভে নয়, বরং কালীগঞ্জের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে আসছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে কালীগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে তার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।

 

তিনি বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত কালীগঞ্জ বিনির্মাণে এখন সময় এসেছে সকল ভেদাভেদ, বিভাজন ও সংকীর্ণতা ভুলে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করার। দলমত নির্বিশেষে কালীগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেতা এ কে এম ফজলুল হক মিলনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে মোঃ আমজাদ হোসেন আরও উল্লেখ করেন, প্রবাসে অবস্থান করলেও তার হৃদয় ও মন সবসময় দেশের মানুষের সঙ্গে যুক্ত। যুক্তরাজ্যে থেকেও তিনি দলের কল্যাণে, গণতান্ত্রিক আন্দোলনে এবং কালীগঞ্জের উন্নয়নমূলক যেকোনো কার্যক্রমে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশিদেরও দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। শেষে তিনি বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালীগঞ্জবাসী সঠিক সিদ্ধান্ত নেবে এবং জননেতা এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী কালীগঞ্জ গড়ে উঠবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।