মিরপুর-ভেড়ামারায় নতুন মুখ: এমপি প্রার্থী হিসেবে আলোচনায় ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী
বাবুল আক্তার, নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময় :
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
১৫৯
০০ বার পড়া হয়েছে
ইঞ্জিনিয়ার বাবুল আক্তার
মিরপুর – ভেড়ামারায় নতুন মুখ: এমপি প্রার্থী হিসেবে আলোচনায় ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ আসন (মিরপুর ও ভেড়ামারা) এলাকায় রাজনীতির মাঠে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আইন অঙ্গনে পরিচিত এই তরুণ ব্যারিস্টার এবার সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছেন।
স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ, গণসংযোগ এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে তিনি মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন এলাকায় পরিচিত মুখ হয়ে উঠেছেন। শিক্ষিত, সৎ ও আধুনিক নেতৃত্বের প্রত্যাশায় থাকা ভোটারদের একটি অংশ তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন,
মিরপুর-ভেড়ামারাকে একটি উন্নত, সুশাসিত ও কর্মসংস্থানমুখী এলাকায় রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমি কাজ করতে চাই।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন আইনজ্ঞ হিসেবে তার অভিজ্ঞতা সংসদে আইন প্রণয়ন ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তরুণ নেতৃত্ব হিসেবে তিনি রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে পারেন বলেও মত দিয়েছেন অনেকে।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মিরপুর ও ভেড়ামারার রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে ঘিরে আলোচনা বাড়ছে। এখন দেখার বিষয়, ভোটের মাঠে জনগণের রায়ে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়।