1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

তিতাসে দাসকান্দি নদীর দক্ষিণ পাড়া যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২১১ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার ৬নং ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি নদীর দক্ষিণ পাড় যুবসমাজের উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর বুধবার বাদ আসর হইতে দাসকান্দি নদীর দক্ষিণপাড়, ঈদগাহ মাঠ প্রাঙ্গণে, দাসকান্দি গ্রামের সমাজ সেবক হাজ্বী মোঃ সামসুল হক মোল্লা’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াকান্দি গ্রামের কৃতি সন্তান,বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মোঃ ইয়াহিয়া খান।উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাফসির আনে শায়েরে আহলে সুন্নাত, মোফাসসিরে কোরআন, উদীয়মান অনলবর্ষী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম ওয়াহেদী আল ক্বাদেরী, খতিব শহী জিলানী মতিউল্লাহ জামে মসজিদ,  রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
বিশেষ বক্তা হিসেবে তাফসির আনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুন্নী জামাতের আলোড়ন সৃস্টিকারি তরুণ বক্তা, আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আল-আনসারী, দড়িকান্দি দারুরুসুন্নাত সালেহিয়া দ্বীনিয়া মাদরাসা,আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, হযরত মাওলানা মোজাফ্ফর আল মুহেব্বী, ধর্মীয় আলোচক বাংলা টিভি ও শিক্ষক কালাই গোবিন্দপুর মহিলা দালিখ মাদরাসা ।আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর ও তরুণ বক্তা, হযরত মাওলানা মোঃ সাব্বির আহম্মেদ ওসমানি, ইমাম ও খতিব দাসকান্দি নদীর দক্ষিণপাড় জামে মসজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুরের বস্র ব্যবসায়ী ও উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক হাজ্বী আবুল কাসেম সরকার,  ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ – সভাপতি শফিকুল ইসলাম সরকার, উক্ত মাহফিলের সহ -সভাপতি জনাব মোঃ মাসুদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী(দুবাই), ঢাকা ইসলামপুরের সফল ব্যবসায়ী ও ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল।দাসকান্দি নদীর দক্ষিনপাড় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ সাব্বির আহম্মেদ ওসমানির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন,
ভিটিকান্দি ও ইউনিয়ন পরিষদের সদস্য, আবুল কালাম আকাশ মেম্বার,  বিএনপি নেতা মোহাম্মদ মানিকসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ।উক্ত মাহফিলে আখেরী মুনাজাত পরিচালনা করেন, পীরে কামেল অলিয়ে মোকাল্লেম আলহাজ্ব হযরত মাওলানা এ.কে. এম সাইফুল ইসলাম লোদী, পীর সাহেব, বারেশ্বর দরবার শরিফ। সার্বিক সহযোগিতায় ছিলেন দাসকান্দি যুব সমাজ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।