1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভেড়ামারায় হ্যাঁ না ভোটের অভিহিতকরণ সভা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচন ২০২৬ এর দিন গণভোট( হ্যাঁ না) উপলক্ষে
অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিবর্তনের চাবি এবার আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচন ২০২৬ এর দিন গণভোট( হঁ্যা/না) উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ভেড়ামারা উপজেলা সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সুশীল সমাজ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচন ২০২৬ এর দিন গণভোট( হঁ্যা/না) ভোটের ব্যাপারে অবহিতকরণ ও মতবিনিময় সভায় ব্যাপক আলোচনা করেন।এবং ইলেকশন কমিশনার পক্ষ থেকে হ্যাঁ/ না ভোটের বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করেন ও স্কুলের শিক্ষকদের হাতে বিভিন্ন ধরনের লিফলেট প্রচার করেন।

 

এছাড়াও ভেড়ামারা উপজেলার শহর, পৌরসভা, প্রতিটা ইউনিয়নে গ্রাম গঞ্জে হাটবাজারে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। এই মাইকিং ভোটের আগের দিন পর্যন্ত চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ডা:গাজী আশিক বাহার,ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ, কৃষি কর্মকর্তা মাহামুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা: কানিজ ফাতেমা, সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।