1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জ-১ ( কাজিপুর) আসনে প্রার্থিতা ফিরে পেলেন নাজমুস সাকিব

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ ০০ বার পড়া হয়েছে

তারিকুল আলম, রাজশাহী বুরো

 

 

আপিল শুনানিতে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) সংসদীয় আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী নাজমুস সাকিব প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ে সই সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাজমুস সাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‘নির্বাচন কমিশনে আপিল করে কিছুক্ষণ আগে আমার মনোনয়নের বৈধতা পেয়েছি। আপনাদের সন্তান, আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।