1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ ০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

 

 

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসসহ (এলপিজি) রেস্তোরাঁ খাতের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি।

তারা জানায়, করোনাকালীন সময়ে সংকট এবং পরে জুলাই বিপ্লবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এক বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে।

বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে মারাত্মক প্রভাব পড়ছে রেস্তোরাঁ খাতে। বর্তমানে দেশের রেস্তোরাঁ সেবা সংকটময় সময় অতিক্রম করছে।

দেশের রেস্তোরাঁ খাতে বর্তমানে যেসব সংকট রয়েছে- তীব্র জ্বালানি সংকট, ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যে দিশেহারা পরিস্থিতি, ব্যবসা পরিচালনায় নেই ওয়ান স্টপ সার্ভিস, নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে ও রেস্তোরাঁ ব্যবসার সংকটে নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকারও নেই।

রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, এলপিজি সংকট নিরসনে সরকার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সমস্যা সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও জানায় সংগঠনটি।

এর আগে, এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। পরে বিইআরসির আশ্বাসে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সমিতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।