1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

উত্তরা মুসলিম হোটেলে অবৈধ গ্যাসের সংবাদ সংগ্রহকালে পরিকল্পিত হামলার শিকার সাংবাদিক শান্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ ০০ বার পড়া হয়েছে

 

 

নাদিম শেখ আদর

 

 

রাজধানীর উত্তরায় অবৈধ গ্যাস সংযোগের অনুসন্ধান ও রিপোর্ট করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার রাকিবুল হাসান শান্ত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুরে উত্তরা জমজম টাওয়ারের বিপরীতে অবস্থিত ‘মুসলিম হোটেল’-এর সামনে প্রকাশ্য রাস্তায় তাকে ঘিরে ধরে নির্মমভাবে মারধর করেন হোটেলের মালিক ও কর্মচারীরা ।
হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে কুয়েত বাংলাদেশ–চীন মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুসলিম হোটেলে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন মুসলিম হোটেলের মালিক খোকন। ওই অভিযোগের তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার সাংবাদিক রাকিবুল হাসান শান্তসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান, ফুটেজ সংগ্রহ শেষে তারা রাস্তায় বের হওয়ার পরপরই হোটেল মালিক খোকন সংবাদ প্রচার না করার প্রস্তাব দেন , সাংবাদিকরা প্রস্তাব গ্রহণ না করলে পূর্বপরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে হোটেল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হোটেলের মালিক খোকন ও তার সহযোগীরা আশপাশের লোকজন জড়ো করে এবং চাঁদাবাজির তোকমা লাগিয়ে মব তৈরি করে। এরপর সাংবাদিক শান্তকে রাস্তায় ফেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে মারধর করা হয়। একপর্যায়ে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের মানুষ আতঙ্কে কেউ এগিয়ে আসতে সাহস পাননি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় আরো কয়েকজন সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের সহায়তায় আহত সাংবাদিককে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ–চীন মৈত্রী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, মুসলিম হোটেলের মালিক খোকন নিজেকে পূর্বে আওয়ামীলীগ নেতা ও একটি পত্রিকার সহ সম্পাদক প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। এই প্রভাবের আড়ালেই তিনি সরকারি গ্যাস সংযোগ অবৈধভাবে ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের দাবি, এ বিষয়ে প্রশ্ন তুললে আগেও একাধিকবার সাংবাদিকদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত সাংবাদিককে দেখতে গেলে উত্তরা প্রেসক্লাবের এক অংশের সভাপতি, সুনামধন্য দৈনিক ইনকিলাব পত্রিকা ও নাগরিক টেলিভিশনের সাংবাদিক মাসুদ পারভেজের বিরুদ্ধেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।
সাংবাদিক সমাজ বলছে, এটি হামলার ঘটনার দায় এড়াতে এবং সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর একটি কৌশল। ঘটনার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এই বর্বর হামলার ঘটনায় উত্তরা এলাকাসহ সারা দেশের পেশাদার সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।