1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার দুজনই আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের রাজারচর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে উপজেলা যুবলীগ সদস্য আনোয়ার হোসেন জনি এবং চকবাজার এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. অপুকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, বুধবার (১৪ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

 

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার আনোয়ার হোসেন জনির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি এবং মো. অপুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাটির আসামি হিসেবে তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।