1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জ  বেলকুচিতে  লালন গ্রুপের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত 

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ ০০ বার পড়া হয়েছে

তারিকুল আলম, রাজশাহী বুরো

 

 

শীত কে হারিয়ে ,জয় হউক মানবতা  এই স্লোগান কে সামনে রেখে দেশজুড়ে তীব্র শীতে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে এক হাজার অসহায়, দু:স্থ, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাভার উপজেলা লালন গ্রুপ।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে লালন গ্রুপ আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল হাতে তুলেদেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি ও  তেতুল ঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হাজী মোঃ জামাল উদ্দিন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী মোঃ জামাল উদ্দিন সরকার বলেন, সারাদেশের মতো সিরাজগঞ্জে শীতের শুরুতে  গ্রামগুলো শীতে কাঁপছে। এই কারণে বেড়েছে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ। এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন। তাই তাদের কষ্ট আমরা জানতে পেরে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব । তাই আমি বলতে চাই সমাজের মানুষের কথা বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত নারী-পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে সভাপতি  সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বলেন, সুবিধাবঞ্চিত  ও শীতার্ত মানুষের জন্য  সাভারের লালন গ্রুপ এই ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । লালন গ্রুপ শীতবস্ত্র বিতরণ উদ্যোগ গ্রহণ করেছে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি যে সুদুর সাভার থেকে এই গ্রাম্য লোকালয়ে এসে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।  আমাদের সকলের উচিত তাদের পাশে সবসময় থাকা এবং তাদের সাথে অংশীভূত হয়ে দেশের বৃহৎ কল্যাণে কাজ করে যাওয়া। এ সময় তিনি সমাজের বিত্তবানদের মানবিক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সাভার থানা শ্রমিক দলের সভাপতি মোঃ আনিছুর রহমান বাবু, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান আলী,বিশিষ্ট সমাজসেবক ও  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান, বাংলাদেশ সেনা বাহিনীর অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ শামসুর রহমান, জোড়পুল হেমায়েতপুর সাভার লালন গ্রুপের চেয়ারম্যান হাজী মোঃ জামাল উদ্দিন সরকার বিয়াই আল মাহমুদ (মন্ত্রী), বেলকুচি রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহীন বাদশা,বেলকুচি রাজাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাংলা এস. এম আব্দুর রউফ,  রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ এনামুল হক সহ  আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।