1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মহেশপুরে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। শনিবার (১৭জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর একটি টহল দল মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক বেলেঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ধাক্কা দেয়। সংঘর্ষের পর সেনাবাহিনীর গাড়িটি সড়কের পাশের একটি বাঁশবাগানের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় চারজন সেনাসদস্য আহত হন। স্থানীয় লোকজন ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাবিদ বিন জামান নাগরিক টিভিকে জানান, আহত সেনাসদস্যদের কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ক্যাম্পে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করতে অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।