1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মে অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাবার বিতরণ করা হয়েছে। এ মহৎ উদ্যোগে প্রধান ভূমিকা পালন করেন,

চাঁদগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, এবং চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য মোঃ রুবেল আহমেদ এবং কার্যক্রমে ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল-হাদী।এসময় উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান জিয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক, মোঃ তরিকুল ইসলাম খকন ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা।

খাবার বিতরণকালে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। উল্লেখ্য, শীত ও অর্থনৈতিক দুর্দশার এই সময়ে প্ল্যাটফর্মে অবস্থানরত দিনমজুর, পথচারী ও ভাসমান মানুষদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে মানবতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।