1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভেড়ামারায় দুর্ধর্ষ চুরির ২০ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কোন মোবাইল,ধরাছোঁয়ার বাইরে আসামি: তরুণের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ভেঙ্গে চুরমার

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় দারিদ্র্যকে জয় করার লক্ষ্য নিয়ে উদ্যোক্তা/ব্যবসায়ী হওয়ার স্বপ্নে ভেড়ামারা সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন শুরু করেছিলেন মোবাইলের ব্যবসা।দিনমজুর অসহায় রাজমিস্ত্রির ছেলে রুহুল আমিন পরিবারের জমানো কিছু টাকা নিয়ে দিয়েছিলেন মোবাইল ফোনের দোকান ‘মোবাইল মার্ট’। কিন্তু বিধিবাম! গত ২৯ ডিসেম্বর দিনের আলোয় সকাল ৭টা ৪০ মিনিটে তার দোকানে দুর্ধর্ষ চুরি হয়।

এসময় ক্যাশে থাকা নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ২৭ টি এন্ড্রয়েড ফোন (তার মূল্য ৩ লক্ষ ৮৪ টাকা), সর্বমোট ৪ লক্ষ ৯৫ হাজার টাকা চুরি হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে ২০ দিন পেড়িয়ে গেলেও উদ্ধার হয়নি একটিও ফোন, ধরাছোঁয়ার বাইরে রয়েছে আসামিরা। চোরের ছবি স্পষ্ট বোঝার পরেও বারবার প্রশাসনের কাছে দ্বারস্ত হয়েও ফলাফল শূন্য! বলে দাবি করেছেন রুহুল আমিন।

তার অভিযোগ, ভেড়ামারা থানার অদূরেই(১০০গজ) তার মোবাইল মার্ট নামের দোকান।কিভাবে চুরি সম্ভব এখানে।আশেপাশের অনেককে সন্দেহ করলেও ভয়ে বলতে পারছেন না নাম। তিনি বলেন, চুরির ঘটনার সিসি ফুটেজ প্রকাশিত পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। যেখানে চোরের মুখমন্ডলের ছবিও স্পষ্ট বোঝা যায়। কিন্তু ২০ পেরিয়ে গেলেও মোবাইল ফোন,নগদ অর্থ ও চোর কোনোটিরই সন্ধান পাওয়া যায়নি। তিনি আফসোস করে বলেন, “তার পাশে দাঁড়ানোর মত পৃথিবীতে কেউ নেই। নিজেকে হয়তো ভাগ্যের উপড়ে সঁপে দিতে হবে। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন হয়তো এখানেই শেষ হবে। নতুনভাবে মালামাল তোলার সামর্থ্য তার ও তার পরিবারের নেই।

আর কিছুদিন দেখে হয়তো মোবাইল দোকানটি বন্ধ করে দিতে হবে।আমার বাবা ও রাজমিস্ত্রি। খুব কষ্ট করে জমিয়ে কিছু টাকা দিয়েছিলেন।তাছাড়া আমিও কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। খুব অসহায় বোধ করছি।” এসময় তিনি প্রশাসনের সর্বোচ্চ সাহায্য আশা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।