1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্টিত 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৬২ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে ১৯ জানুয়ারি সোমবার বিকেল ৪ টায় সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে জয়দেবপুর (সাদ্দাম বাজারে) এ দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো:সেলিম ভুইঁয়া।ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইদুল হাসান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল (ভিপি), তিতাস উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান সেলিম ভূইয়া, হোমনা পৌর বিএনপির সভাপতি মোঃ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাকির হাসান জাকী, মোঃ হানিফ মিয়া কন্টাক্টর, শাহজাহান মোল্লা,চেয়ারম্যান, মোঃ নুরুজ্জামান মিন্টু চেয়ারম্যান, মোঃ মিজানুর রহমান, যুবদলের আহ্বায়ক জামাল মিয়া, সাবেক যুবদল সভাপতি সাইফুল ইসলাম রাজা (ভিপি), সিনিয়র যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম জহির মহিলাদল সভাপতি সেফালী বেগম প্রমুখ।
মাথাভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ গোলাম আযমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির স-হসভাপতি মোঃ জাহাঙ্গীর সওদাগর, নিলখী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাথাভাঙা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মেজবাহ উদ্দিন ডালিম সওদাগর, লেয়াকত আলী মেম্বার, জাকির হোসেন মেম্বার, শহিদুল ইসলাম,
মোঃ রিপন, ডাক্তার মোঃ কবির হোসেন, মোঃ মহিউদ্দিন, মোঃ মোবারক হোসেন দুকুল, মোঃ জমির আলী, ছালমা আক্তার ও ফয়সাল মুন্সী। এছাড়াও উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক হাজার সাধারণ নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।পরে হাফেজ মোহাম্মদ আশরাফুল মিলাদ ও দোয়া মোনাজাত করেন এবং আগত মেহমানদের মাঝে পানি ও তাবারুক বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।