1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

২১ জানুয়ারি ২০২৬ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া থেকে বিক্রি করতে আসা টি এম এস,বসুন্ধরা, যমুনা ডিলার প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

অভিযানকালে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ নং ব্রীজ এলাকায় কুষ্টিয়া থেকে টি এম এস, বসুন্ধরা, যমুনা গ্যাস সিলিন্ডার বিভিন্ন দোকানে গ্যাস সাপ্লাই দেওয়াকালীন সময়ে সাধারণ জনতা গ্যাসের গাড়ি আটকিয়ে রেখে ম্যাজিস্ট্রেটকে খবর দিলে এসে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।