1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ছাত্র আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম, রাজশাহী বুরো
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকারসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ ছাত্র বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা প্রমুখ।
এ সময় সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া তাদের হাত ধরে হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান প্রস্তুত। সেই জন্য তিনি ৩১ দফা দিয়েছেন। একটা কল্যাণকর রাষ্ট্রের জন্য তিনি কতগুলো প্রকল্পের কথা বলেছেন। তোমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছো, তোমাদের স্বাগত জানাই।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসানসহ নেতারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।