1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামরাইয়ে মসজিদের জায়গা দখলের অভিযোগ

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৮৫ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার ধামরাইয়ে স্থানীয় একটি মসজিদের জায়গা দখলে অভিযোগ ওঠেছে কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে।

শুক্রবার(২৩জানুয়ারি) ধামরাই থানার উপপরিদর্শক(এসআই) কাজী রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর এলাকায় ফাতিমাতুজ জহুরা জামে মসজিদের জায়গায় অভিযুক্তরা বল প্রয়োগ করে জমিতে মাটি ও বালু ফেলে মসজিদের জমি দখল করছে।

 

জমি নিয়ে বিবাদী মোহাম্মদ আলী(৫২), আব্দুর রশিদ (৫৬), নবু মোল্লাসহ (৫২) কয়েক জনের সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলায় আদালত সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে মোহাম্মদ আলী গং বাহিনী পেশি শক্তির মাধ্যমে রোববার (১৮ জানুয়ারি) ভোরে মসজিদের জমিতে জোরপূর্বক মাটি ও বালু ফেলে। এসময় মসজিদের একটি পানির মটর চুরির ঘটনাও ঘটে। এঘটনায় মসজিদ কর্তৃপক্ষ প্রতিবাদ জানালে বিবাদী মোহাম্মদ আলী গং’রা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। পরে মসজিদ কর্তৃপক্ষ ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দেন।

 

ফাতিমাতুজ জাহরা জামে মসজিদের সভাপতি মাসুদুর রহমান পিন্টু বলেন, আমাদের সঙ্গে মোহাম্মদ আলীদের জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেখানে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবস্থান করতে বলে। কিন্তু মোহাম্মদ আলী বাহিনী রাতের আধারে মসজিদের জমিতে মাটি ও বালু ফেলে দখল করেছে। এতে আমরা বাঁধা দিতে গেলে বিবাদীরা বিভিন্ন হুমকি দিচ্ছে বলে জানান তিনি।

 

এঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
ধামরাই থানার উপপরিদর্শক(এসআই) কাজী রেজাউল হক বলেন, মসজিদ কমিটির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্বে থেকে অভিযুক্তদের সঙ্গে মামলা চলমান রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।