1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর আসবেন ২৬ জানুয়ারী, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিস্তর অভিযোগ

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান ২৬ জানুয়ারী জনসভায় যোগ দেবেন । আজ শনিবার তার আগমন উপলক্ষে শহরের আল-হেরা এলাকার জামায়াতের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী, ঝিনাইদহ শাখা।
সংবাদ সম্মেলনে ড. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর অভিযোগ করে বলেন, বিএনপি তাদের সমর্থকদের ওপর ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা-কর্মীরা জামায়াতের সমর্থনকারীদের ওপর, বিশেষ করে নারী সমর্থকদের ওপর অতর্কিত হামলা, অপমান ও অপদস্থ করার মতো ঘটনায় জড়িত রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ। তিনি বলেন আমরা, প্রত্যেকটি ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ আকারে জানিয়েছি ।
 এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বক্কর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম,জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, শহর শাখার আমীর এডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।