1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টা, সাবেক পুলিশ ও সেনাসদস্যসহ গ্রেফতার ৬

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চাকরিচ্যুত দুই পুলিশ সদস্য ও একজন চাকরিচ্যুত সেনা সদস্য। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, শনিবার  (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল পদ্মা সেতু উত্তর থানা ও শ্রীনগর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিলভার রঙের হাইয়েচ মাইক্রোবাসে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের ছদ্মবেশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
এরপর পদ্মা সেতুর উত্তর প্রান্তের মেদেনীমন্ডল এলাকায় টোল প্লাজার চার নম্বর লেনে চেকপোস্ট বসানো হয়। সাড়ে ১২টার দিকে দ্রুতগতিতে টোল পার হওয়ার সময় মাইক্রোবাসটি থামানো হলে গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি ওয়াকিটকি দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয়। সন্দেহ হলে চ্যালেঞ্জ জানানো হলে তারা পালানোর চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে চালকসহ ছয়জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বাস থামিয়ে অভিযান চালানোর ভান করে যাত্রীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করত। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, ডিবি লেখা কটি, ইলেকট্রিক শক মেশিন ও লেজার লাইট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় মামলা দায়ের করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।