হোমনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১১৭
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লার হোমনায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ব্যবস্থাপনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুঃ রেজা হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে,বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মুফাচ্ছের এবং হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান হাবীব।প্রশিক্ষণে মোট ১,০৯৩ জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৬৪ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬৪৫ জন পোলিং অফিসার ছিলেন।কর্মকর্তাদের ভোটগ্রহণ পদ্ধতি, কেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট পেপার হিসাব ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুঃ রেজা হাসান বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রত্যেক কর্মকর্তাকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় নির্দেশিকা বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।