1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ ০০ বার পড়া হয়েছে
মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ইয়াংছায় এলাকায় পাহাড়ি ঢালু সড়কে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে একটি এসি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদের দিকে ছুটে গেলেও খাদের কিনারায় আটকে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে দুর্ঘটনায় বাসচালক আহত হয়েছেন। রবিবার ২৫ জানুয়ারী দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মিরপুর থেকে তাবলীগ জামায়াতের মুসল্লিবাহী একটি এসি বাস বান্দরবান জেলার আলীকদম উপজেলার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে লামা-চকরিয়া সড়কের ইয়াংছায় এলাকার সেলিম চৌধুরীর টেক নামক ঢালু অংশে নামার সময় হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি সড়ক ছেড়ে পাশের গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়। তবে সৌভাগ্যক্রমে বাসটি খাদের একেবারে কিনারায় আটকে যায়।দুর্ঘটনায় বাসচালক সামান্য আহত হলেও বাসে থাকা অন্যান্য যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত চালককে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
দুর্ঘটনাকবলিত বাসটি ‘রিলাক্স পরিবহন এর বলে জানা গেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-১৭৯৪।ঘটনার পরপরই ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।স্থানীয়রা জানান, ইয়াংছায় এলাকার পাহাড়ি সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঢালু পথে নামার সময় দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। এ কারণে এ পথে চলাচলের সময় চালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা অবলম্বনের দাবী তাদের।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।