
মোঃ রোমান হোসেন
সাভারের আশুলিয়া সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির সহ পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন।
আজ সোমবার (২৬জানুয়ারি) দুপুরে পাথালিয়া ইউনিয়নে ঘঘুদিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে ভোটের প্রচারনায় আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন রাতে গার্মেন্টস অধ্যুষিত এলাকায় ছিনতাই, হামলাসহ নানারকম অপরাধ সংগঠিত হয়। এরাই আবার কখনো কখনো মিছিলে অন্তর্ভুক্ত হয়। যারা ছিনতাই-মাদকে জড়িত ওই সকল বাজে লোকদের দায়-দায়িত্ব বিএনপি নেবে না। তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। এ সময় তিনি নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চল থেকে সন্ত্রাস, মাদক ও সড়ক যানজট মুক্ত করা হবে।

এই কার্যক্রম বাস্তবায়ন করতে একশ দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। তিনি নির্বাচনে নিজের বিজয়ের আশাবাদ প্রকাশ করে আরও জানান শিল্পাঞ্চলের এই আসনে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের ভোটকেন্দ্রে আনা। কারন হিসেবে নির্বাচনকালীন পাঁচ দিনের ছুটির কথা উল্লেখ করে বলেন আমরা চেষ্টা করছি সকলকে ভোটদানের জন্য কেন্দ্রে আসার ।
এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমানসহ সমাবেশে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি দেখা যায়।